আদিনা মসজিদ, মালদা: ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এই মসজিদের দেয়ালে হিন্দু মূর্তি কেন?

OCT 21, 202617 MIN

Description

মালদহের আদিনা মসজিদ ১৩৭৩-১৩৭৪ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের রাজত্বকালে নির্মিত, বাঙালি রাজমিস্ত্রি ও পাথর খোদাই শিল্পীদের হাতে তৈরি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এবং সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম বিশালাকার স্থাপত্য নিদর্শন। প্রায় ৫২৪ ফুট দীর্ঘ এবং ৩২২ ফুট চওড়া, ২৬০টি থাম এবং ৩৮৭টি গম্বুজ নিয়ে এই বিশালাকার স্থাপত্য শুধু একটি মসজিদ ছিল না; এটি ছিল তৎকালীন দিল্লি সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলা সাম্রাজ্যের শক্তি, ক্ষমতা, আভিজাত্য ও অহংকারের প্রতীক। পরবর্তীকালে অল্প সময়ের জন্য হলেও রাজা গণেশ যখন বাংলার শাসনক্ষমতা দখল করেন, তখন তিনিও তাঁর ক্ষমতা প্রদর্শনের জন্য এই মসজিদটিকেই বেছে নেন। তিনি এটিকে তাঁর কাছারি বাড়ি বা প্রশাসনিক ভবনে রূপান্তরিত করেন এবং মসজিদের প্রবেশপথকে হিন্দু মন্দিরের আদলে গড়ে তোলেন। মসজিদের দেওয়ালেও অনেক দেব-দেবীর মূর্তি স্থাপন করেন। ঐতিহাসিক আদিনা মসজিদ নিয়ে বিতর্কের সূত্রপাত সেই তখন থেকেই।